শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ইমরানুর রহমানকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটি পূরণ হলো না। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের দ্রুততম মানবকে। মিনজো স্পোর্টস পার্কে আজ শুক্রবার ১০.৪৪ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের হিটে সপ্তম হয়েছেন তিনি। তিন হিটের ফল মিলিয়ে ২৪ জনের মধ্যে ইমরানের অবস্থান ২১তম।

সেমিফাইনালের প্রথম হিটে ৯ নম্বর লেনে দৌড়েছেন ইমরান। শুরুতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়েই ছিলেন। কিন্তু দৌড়ের মাঝপথে, বিশেষ করে ৬০ মিটার পেরোনোর পর, বাকিদের তুলনায় পিছিয়ে পড়েন তিনি। তার হিট থেকে প্রথম দুজন সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছেন। ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে থাইল্যান্ডের পুরিপোল বুনসন গড়েছেন এশিয়ান গেমসের নতুন রেকর্ড।

গতকাল প্রাথমিক রাউন্ডে ১০.৪৯ সেকেন্ড সময় করেছিলেন ইমরান। এক দিন পর সময় কিছুটা কমিয়ে ১০.৪৪ করলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি। দৌড় শেষে ইমরানের কণ্ঠে ছিল হতাশা, ‘বছরের সবচেয়ে বাজে রেস ছিল এটা, নানা কারণে। তবে এমনটা হয়। আর যা-ই হোক না কেন, আমাকে এখান থেকে সামনে এগোতে হবে। আর কী-ই বা বলব... হ্যাঁ, আমি সত্যিই হতাশ।’

ইমরানের ব্যক্তিগত সেরা সময় ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা ১০.২৪। এশিয়ান গেমসের মঞ্চে দুটির কোনোটির কাছাকাছিও যেতে পারেননি তিনি। এর পেছনে নিজের দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরার বিষয়টিকেই সামনে আনছেন এই স্প্রিন্টার, ‘সব সময় তো আর মনের মতো হয় না। প্যারিসের পর দু’বছর ইনজুরিতে থাকার পর এটাই আমার ফেরার প্রথম বছর। তাই আমাকে ইতিবাচক দিকটাই দেখতে হবে। অন্তত আমার অবস্থা আরও খারাপ হয়নি। তবে আরও ভালো টাইমিং করার চেষ্টা করা উচিত ছিল।’

ইমরানুরের সামনে বরাবরই বড় চ্যালেঞ্জ এশিয়ার শীর্ষ স্প্রিন্টারদের সঙ্গে ব্যবধানটা কমানো। এশিয়ান পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সেই কঠিন বাস্তবতাও তিনি মেনে নিচ্ছেন। তার ভাষায়, ‘ওরা বলতে গেলে এশিয়ার সেরা। আমি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছি, আর আজকের দিনে এটাই ছিল আমার সর্বোচ্চ চেষ্টা। আজ আমি এর চেয়ে ভালো দিতে পারতাম না, তবে তা যথেষ্ট ছিল না—আমি আমার আসল মান বা দক্ষতা দেখাতে পারিনি।’

ইমরানুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250