বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল

জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগরবাউল জেমস। তিনি এখন আমেরিকায় সংগীত সফরে রয়েছেন। সেখানে জেমসকে নিয়ে কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, ফিলাডেলফিয়ার কনসার্টের টিকিট বিক্রির টাকা থেকে অংশবিশেষ দেওয়া হবে এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে।

গত মাস থেকে আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করছেন জেমস। ২৫শে জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করবেন তিনি। ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের ওই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত। আমরা তাদের পাশে আছি। নগর বাউল জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’

এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগরবাউল জেমসের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

জে.এস/

সংগীতশিল্পী জেমস কনসার্ট বিমান বিধ্বস্ত নগরবাউল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250