মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

চট্টগ্রাম ট্স্টে : বোলিংয়ে বাংলাদেশ, একাদশে যারা আছেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। ড্র করতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সাগরিকায় টসভাগ্যে ফেল করেছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।

এর আগে সিরিজ নির্ধারণী টেস্টের আগে বড় ধাক্কা খায়  বাংলাদেশ। অনুশীলনে মাথায় বল লেগে আঘাত পেয়েছেন জাকের আলী। এ কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়া জাকের। তার জায়গায় টেস্ট অভিষেক হলো উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামের।

বাংলাদেশের একাদশে এসেছে ৩ পরিবর্তন। চোটের কারণে নেই লিটন দাস ও জাকের আলী। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন আছে দুটি। অফ স্পিনার ডেন পিটের জায়গায় এসেছেন সেনুরান মুথুসামি। ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কির জায়গায় নেওয়া হয়েছে পেসার ডেন প্যাটারসনকে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার না থাকার কথা জানানো হয়েছিল আগেই।

আরও পড়ুন: ফিফার নিয়ম ভেঙে ভারতের পক্ষে রেফারির সিদ্ধান্ত!

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।

এসি/ আই.কে.জে

বোলিংয়ে বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250