শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন সেট রাখা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯শে আগস্ট) উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সবাই উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন।

সভায় সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ‘সম্প্রতি আমাদের পাশ্ববর্তী উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজ সভায় সকলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুলেশন সব স্কুল-কলেজে পাঠানো হবে। আমরা বিষয়টি নিয়ে উপজেলার সব স্কুল-কলেজ পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করব। এ বিষয়ে সবাই এগিয়ে এলে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করা সম্ভব হবে।’

এছাড়া সভায় জীবননগরে টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুম কেন্দ্রিক নিদিষ্ট সারের সংকট সমাধানে ব্যবস্থা, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, সাংবাদিক আল আমীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ।

জে.এস/

চুয়াডাঙ্গা মোবাইল ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250