বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তিনি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন।

আজ মঙ্গলবার (১লা জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কী না—জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা ফুল গিয়ারে (পুরোদমে) প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছি।’

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন সিইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কমিশনের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যত দ্রুত সম্ভব প্রস্তুতি নিচ্ছি। যখন বলবে, তখনই যেন করতে পারি। প্রধান উপদেষ্টা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেননি।’

এনসিপির পক্ষ থেকে কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নজরে আনলে সিইসি বলেন, ‘দল নানা ধরনের বক্তব্য দিতে পারে। আমরা এখনো নির্বাচন করিনি, জোর করে বসিনি, কোনো দলের পক্ষপাত করিনি। উড়ে এসে জুড়ে বসিনি। কমিশন কেন পুনর্গঠনের কথা বলবে? স্বচ্ছপ্রক্রিয়ায় নিয়োগ হয়েছে আমাদের। আমরা তো ৫ই আগস্টের ফসল।’

সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। আমাদের কর্মকাণ্ড দেখে আমাদের ওপর আস্থা রাখবে দলগুলো।’

উল্লেখ্য, গত ২৬শে জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250