শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

মহাসড়কে ছিনতায়ে জড়িত ২ কনস্টেবল রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই করার সময় দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫শে মার্চ) তাদের আদালতে পাঠালে বিচারক দু’দিনের রিমান্ডে পাঠান। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত। তারা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মহসিন মিয়া।

এ ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছেন বলে সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে মধুপুরের মমিনপুর গ্রামের পিকআপ চালক রানা মিয়া ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে আসছিলেন। আর পুলিশের পোশাক পরে রিপন রাজবংশী ও মহসিন মিয়া মির্জাপুরের ধেরুয়া এলাকায় মহাসড়কে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন।

এক পর্যায়ে রানার কাছে জাল টাকা আছে দাবি করে তার কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নেন ওই দুই কনস্টেবল। এ সময় রানার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বিষয়টি দেওহাটা পুলিশ ফাঁড়িকে অবগত করে। এরপরে পুলিশ রিপন ও মহসিনকে আটক করে।

আরও পড়ুন: কমেছে তরমুজের দাম, বিক্রি হচ্ছে মাইকিং করে

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিপন ও মহসিন নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা, পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিকআপ চালক রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করলে গতকাল সোমবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। মির্জাপুর বঙ্গবন্ধু সেতু আমলী আদালতের বিচারক মনিরুল ইসলাম তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ওই দুই কনস্টেবলকে আদালতের নির্দেশে দু’দিনের রিমান্ডে আনা হয়েছে।

এসকে/ 

ছিনতাই কনস্টেবল রিমান্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250