বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ আসনে ১৫ লাখ টাকাসহ কৃষক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার (১১ই ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট থেকে তকে আটক করা হয়।

পরে তাকে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিনের আদালতে হাজির করা হয়। যাচাইয়ের পর তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম বদরুল আলম শ্যামল, তিনি জেলা কৃষক দলের সহসভাপতি এবং লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির খালাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনের কাজে ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন।

এ সময় গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে একটি টাকার ব্যাগ পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারণ দর্শানোর নোটিশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঝুমুর মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে একটি গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ১৫ লাখ টাকাসহ এক ব্যক্তিকে সেনাবাহিনীর সদস্যরা বিচারিক আদালতে সোপর্দ করেন। পরে ওই টাকার বৈধ কাগজপত্র দিলে বিনা শর্তে টাকাসহ তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে আসেন বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লাইভে এ্যানি বলেন, ‘আমার নির্বাচনী এজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। গাড়িটিতে কেন্দ্রে ব্যয় করার জন্য ১৫ লাখ টাকা ছিল। কোর্ট থেকে সেটা ইতিমধ্যে রিলিজও করেছে, এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে।’ এ নিয়ে গুজব ছড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250