রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দিবস উদযাপন করল কমিউনিটি ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৬

#

আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দিবস-২০২৬ উপলক্ষে দেশের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সামসুল হক সুফিয়ানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দল, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

দিবসটি উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখাগুলো ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়। পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতের গ্রাহক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাহক-সংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এ খাতের গুরুত্ব তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

কমিউনিটি ব্যাংক জানায়, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিবসটি উদযাপনের মাধ্যমে এ খাতের উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

ব্যাংকটি আরও জানায়, মানুষ, পরিবেশ ও প্রক্রিয়া—এই তিনটি মূলনীতিকে ভিত্তি করে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে তারা কাজ করে যাচ্ছে।

কমিউনিটি ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250