সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনের ভেতর লুকানো কোটি রুপি উদ্ধার করেছে ভারতের আর্থিক বিষয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৬শে মার্চ (মঙ্গলবার) এই অর্থ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইডির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিল্লি, কলকাতাসহ দেশের চারটি বড় শহরের বিভিন্ন অফিসে তল্লাশি চালায় তারা। এই অভিযানে ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানিতে অভিযানের সময় সেখানে থাকা ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২ কোটি ৫৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা) উদ্ধার করা হয়।

আরো পড়ুন: আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল, যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়া হিসাব দেখাতো ক্যাপ্রিকর্নিয়ান শিপিং কোম্পানি। এদিকে তল্লাশির সময় কোটি কোটি রুপি ছাড়াও প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন ইডির তদন্তকারীরা। এছাড়াও ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টাকা পাচার করা হতো।

এইচআ/ আই. কে. জে/ 

অভিযান ইডি অবৈধ অর্থ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250