শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক্সরে করে পেটের মধ্যে পাওয়া গেলো ৮টি স্বর্ণের বার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

খুলনায় এক্স-রে করে পেটের ভেতর থেকে পাওয়া ৮ পিস স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৩ই নভেম্বর) মধ্যরাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আওয়ালকে আটক করা হয়।

তিনি বলেন, প্রথমে থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। পরে থানায় নেওয়ার পর তিনি বিশেষ পদ্ধতিতে পরপর ৮টি স্বর্ণের বার বের করে দেন।

ওআ/কেবি


স্বর্ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250