শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’ *** মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সামাজিকমাধ্যমের প্রোফাইল যাচাই শুরু

নতুন পোপ আমেরিকান—শুরু হলো লিও চতুর্দশের যুগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

বিশ্বজুড়ে ১৪০ কোটি ক্যাথলিকদের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকার কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ৬৯ বছর বয়সী এ ধর্মগুরু এখন থেকে পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। তিনি হচ্ছেন ইতিহাসে প্রথম আমেরিকান নাগরিক, যিনি পোপের আসনে বসছেন।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৮ই মে) রাত সাড়ে ১১টার দিকে সিএনএন জানিয়েছে, প্রেভোস্টের জন্ম আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে। তবে তার অভিজ্ঞতা শুধু আমেরিকায় সীমাবদ্ধ নয়। মিশনারি হিসেবে তিনি বহু বছর কাটিয়েছেন দক্ষিণ আমেরিকায়। তিনি পেরুর ত্রুজিয়ো শহরে এক দশক কাজ করেছেন এবং পরে চিকলায়ো শহরের বিশপ নিযুক্ত হন।

সেখানে তিনি ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি পেরুর নাগরিকত্বও গ্রহণ করেছেন। ভ্যাটিকানে বিশপ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। অনেকেই মনে করছেন, তিনি পোপ ফ্রান্সিসের সংস্কারমূলক নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন।

ভ্যাটিকান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেভোস্ট বলেছেন, ‘আমি নিজেকে এখনও একজন মিশনারি ভাবি। প্রতিটি খ্রিস্টানের মতোই আমারও মূল পরিচয়—যেখানেই থাকি, সেখানেই সুসমাচার প্রচার করা।’

আজ সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে উঠে নতুন পোপ লিও চতুর্দশ প্রথমবারের মতো জনসাধারণের উদ্দেশে বলেন, ‘তোমাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক।’

তিনি আরও বলেন, ‘এটি পুনরুত্থিত খ্রিস্টের প্রথম শুভেচ্ছা—তিনিই সেই মঙ্গলময় রাখাল, যিনি ঈশ্বরের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি চাই, এ শান্তির বাণী আমাদের হৃদয়ে ও পরিবারে প্রবেশ করুক।’ বক্তব্য দেওয়ার সময় পোপ লিও চতুর্দশকে আবেগাপ্লুত দেখা যায়। ব্যালকনি থেকে নিচের ভক্তসমাগমকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এইচ.এস/

পোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

🕒 প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

Footer Up 970x250