সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। এ ঘটনায় আজ শনিবার মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদার।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানার বাবর রোডে অবস্থিত অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সৈয়দ হাসান নুর ইসলাম। সম্প্রতি ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে রাসেলের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ার কারণে এ গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মামলার বাদী রাসেল তালুকদার গণমাধ্যমে বলেন, রাত ১১টার দিকে তিনি ক্যাশের টাকা হিসাব করছিলেন। এ সময় দুটি গুলি এসে কাচ ভেঙে ডেস্কের ওপর পড়ে। বাইরে আরও একটি গুলি করা হয়।

পুলিশ জানায়, গুলি করে মোটরসাইকেলে পালানোর সময় দুর্বৃত্তদের ধরার চেষ্টা করেন ঘটনাস্থলে থাকা লোকজন। তবে দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র থাকায় পরে আর কেউ এগিয়ে যাননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

চাঁদাবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250