ছবি: সংগৃহীত
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে এক তরুণ মারা গেছেন।
আজ রোববার ভোর ৫টার দিকে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম অংশে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) মারা যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ৫৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবরটি শেয়ার করুন