সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

মন্ত্রীসভায় আরও ৭ প্রতিমন্ত্রী নিয়োগ, শপথগ্রহণ সন্ধ্যায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ফাইল ছবি

মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। নতুন সাতজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে শুক্রবার (১লা মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন ৭ প্রতিমন্ত্রী হচ্ছেন য়ারা

নওগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

এছাড়া প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

আরও পড়ুন: মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আরও ৭ জন

নতুন সাত প্রতিমন্ত্রী শপথ নেবেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন।

এসকে/ আই.কে.জে/ 


প্রতিমন্ত্রী মন্ত্রীসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250