রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ফেরি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আরো একধাপ এগোচ্ছে। দুই দেশের মানুষের চলাচলে ফেরি সার্ভিস চালু করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট দেন।

পোস্টে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য যাত্রীবাহী ফেরি পরিষেবা চালুর বিষয়ে আমারা কথা বলেছি। বাংলাদেশের কৃষি পদ্ধতি জানতে শ্রীলঙ্কা থেকে কৃষি বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিবেদনে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে নয়াদিল্লিতে শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহের মধ্যে এ বৈঠক হয়।

আরো পড়ুন: এ বছরের পর টিকিট কালোবাজারি আর থাকবে না: র‍্যাব

অনেক আগে থেকেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি চলাচল ছিল। এ রুটে ১৯৮২ সাল পর্যন্ত দ্য ইন্দো-সিলন এক্সপ্রেস ফেরি যাত্রী পারাপার করত। পরে তা শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। প্রায় চার দশক পর আবার তা চালু হয়। গত বছর অক্টোবর থেকে তামিলনাড়ুর নাগাপট্টিনাম ও শ্রীলঙ্কার কানকেসান্তুরাইয়ে এ ফেরি চলাচল শুরু করে।

তবে তা বাংলাদেশে চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন ও ভ্রমণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এক্সে করা তার পোস্টে আরো বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত-দেশীয় জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি আমার প্রতিনিধিত্ব করবেন।

বৈঠকে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) শ্রীলঙ্কার অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনের পরে আমিও বাংলাদেশ সফরের আশ্বাস দিয়েছি।

সূত্র:দ্য ডেইলি মিরর

এসি/ আই.কে.জে/

বাংলাদেশ -শ্রীলঙ্কা যাত্রীবাহী ফেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250