শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগীতসফরে আমেরিকা যাচ্ছেন আতিয়া আনিসা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সংগীতসফরে আমেরিকা যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।

সংগীতসফরে প্রথমবারের মতো আমেরিকায় যাওয়া নিয়ে উচ্ছ্বসিত আনিসা। তিনি বলেন, ‘নিজের গান নিয়ে প্রথমবার আমেরিকা যাচ্ছি। ক্যারিয়ারের শুরু থেকেই আমার স্বপ্ন ছিল, নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে চলেছে। এটি আমার প্রথম আমেরিকায় ভ্রমণ; তবে গান নিয়ে এটি চতুর্থ আন্তর্জাতিক সফর। আশা করি, এই পথ আরও দীর্ঘ হবে এবং বাংলা গানকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আরও সত্যি হয়ে ধরা দেবে।’

এর আগে ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন আতিয়া আনিসা। আনিসা জানান, কয়েক দিনের মধ্যে তিনি আমেরিকার উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ২৯শে অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। তবে শো বাড়লে আরও কিছুদিন পর ফিরবেন।

চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়ে ২০১৭ সালে গানের জগতে ক্যারিয়ার শুরু করেন আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’ গানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। জনি হকের লেখা গানটিতে আনিসার সহশিল্পী ছিলেন অয়ন চাকলাদার।

জে.এস/

সংগীতশিল্পী লিজা আতিয়া আনিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250