শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

পাকিস্তান কি তাহলে নিজেদের পায়ে কুড়াল মারতে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ম্যাচের পর সবকিছু ওলটপালট হতে শুরু করে পাকিস্তানের জন্য। সালমান আলী আঘার দলের কাছে এশিয়া কাপের সুপার ফোরে ওঠা এখন পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের কথা না হয় বাদই থাক। নিজেদের গর্ত খোড়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে পাকিস্তান।

ঝামেলাটা তৈরি হয়েছে মূলত দুবাইয়ে পরশু (১৪ই সেপ্টেম্বর)   ভারত-পাকিস্তান ম্যাচের পর। এই ম্যাচে ভারতের ৭ উইকেটের জয় ছাপিয়ে হ্যান্ডশেকের ঘটনা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমানকে ভারতীয় দলপতি সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন।

আইসিসির নিয়মে না থাকলেও খেলা শেষে দুই দলের হাত মেলানোর সৌজন্যমূলক রীতিটা মানেনি ভারত। এ কারণে পাইক্রফটের অপসারণ চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি এক সূত্রের বরাতে ক্রিকবাজের গতকালের (১৫ই সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানা গেছে, পাইক্রফটকে না সরালে আগামীকাল (১৭ই সেপ্টেম্বর) আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল আরব আমিরাতের কাছে ৪২ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ওমান। তাতে করে ভারতের সুপার ফোরে ওঠা নিশ্চিত হয়েছে। দুবাইয়ে আগামীকাল হতে যাওয়া পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটা দুই দলের জন্যই ‘বাঁচা-মরা’র ম্যাচ।

দুই দলেরই এখন পয়েন্ট ২। এই ম্যাচে (পাকিস্তান-আরব আমিরাত) পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। এখন পাকিস্তান এই ম্যাচ বয়কট করলে ওয়াকওভার পেয়ে যাবে আরব আমিরাত। তাতে ২ পয়েন্ট নিয়েই ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে থেমে যাবে পাকিস্তানের পথচলা। কারণ, ভারতের সমান ৪ পয়েন্ট নিয়ে আমিরাত উঠে যাবে সুপার ফোরে।

৪ পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট ‍+৪.৭৯৩। পাকিস্তান, আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। কিন্তু নেট রানরেটের বিচারে পাকিস্তান ও আমিরাতের অবস্থান দুই ও তিনে। পাকিস্তান, আমিরাতের নেট রানরেট ‍+১.৬৪৯ ও -২.০৩০। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) আবুধাবিতে ভারত-ওমান ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের গ্রুপ পর্ব।

জে.এস/

ক্রিকেট এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250