মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহা। গত বুধবার (২২শে অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী সচিব অনির্বাণ সাহাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ৪৩তম সিভিল সার্ভিস (বিসিএস)-এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত ১৫ই জানুয়ারি যোগদান করেছেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর-১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর-২৩।

এর আগে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত অনির্বাণ সাহার বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা তাদের এক স্মারকলিপিতে লেখেন, ‘অনির্বাণ ছিলেন বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ।’

জে.এস/

অনির্বাণ সাহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250