শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্তিকের শুরুতেই পঞ্চগড়ে শীতের পরশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কার্তিকের শুরুতেই  শীতল হাওয়ায় হিমেল পরশ বলে দিচ্ছে ক্রমশ বাড়তে শুরু করেছে শীত। বাড়তে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের পরশ। তৃণলতার ডগায় ডগায় টলমল করছে শুভ্র শিশির।

সোমবার (২১শে অক্টোবর) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস এর আগে রোববার (২০শে অক্টোবর) সকালে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করে। গতকালের তুলনায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে।

বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, ভোরের শুভ্র শিশির চিকচিক করছে সবুজ ঘাসের ডগায় ও চা পাতায়। ভোরের আলোয় শিশির কণাকে মনে হয় হীরের কণা। কিছুটা কুয়াশা জড়ানো প্রকৃতি। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে শীতের মাত্রা অনুভূত হচ্ছে। দিন ছোট হয়ে আসছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর থেকেই শীত অনুভব হতে থাকে। ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। বিশেষ করে উত্তরের জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় উত্তরের এ জেলায় অন্যান্য জেলার আগেই শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে অক্টোবর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে নবান্নের গুঞ্জনও শুরু হয়েছে ঘরে ঘরে।

আরও পড়ুন: বেনাপোলে তিন খুনের মামলায় চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন

ফয়সাল মাহমুদ, তন্ময় শিশির ও সাইফুল ইসলামসহ কয়েকজন পর্যটক জানায়, আমরা তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি। এসেই এখানে অক্টোবরেই শীতের পরশ পাচ্ছি। এখানে যে দেশের অন্যান্য জেলার আগে শীত নামে তা প্রত্যক্ষমান। এখানকার প্রকৃতিও শান্তনিবির ও সুন্দর। দর্শনীয় স্থান উপভোগ্যের সঙ্গে এখানে শীতের পরশও উপভোগ্য।

আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠান্ডা অনুভূত হয়। অক্টোবর থেকে উত্তরাঞ্চলে কুয়াশা পড়া শুরু হয়। এখন থেকেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বরের শুরু হয়ে ডিসেম্বর-জানুয়ারিতে পুরোপুরি শীতের প্রভাব পড়বে।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। আজ সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ সেলসিয়াস। এর আগের দিন রোববার রেকর্ড হয়েছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা তত কমবে।

এসি/  আই.কে.জে

শীতের পরশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250