বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রত্যেক মানুষই একেকজন মানবাধিকারকর্মী: সুলতানা কামাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বেসরকারি সংগঠন ‘আমরাই পারি’র চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, ‘বাংলাদেশ হবে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার দেশ। এর কোনো ব্যত্যয় ঘটতে পারবে না। মানবাধিকার লঙ্ঘিত হলেই দেশে শান্তি লঙ্ঘিত হবে। সরকারের দায়িত্ব মানুষ যেন মাথা উঁচু করে শান্তিতে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা। যে সরকার সেটা করে সেই সরকার সু-সরকার আর যে সরকার করে না সে সরকারকে আমরা প্রশংসা করব না, সেই সরকারের আমরা সমালোচনা করব। প্রত্যেক মানুষই একেকজন মানবাধিকারকর্মী।’

আজ সোমবার (২৪শে নভেম্বর) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ‘সমতল আদিবাসী সম্মেলন-২০২৫’–এ সভাপ্রধানের বক্তব্যে তিনি এ কথা বলেন। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এই সম্মেলনের আয়োজন করে।

দেশের মালিক জনগণ উল্লেখ করে সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘সরকার হচ্ছে সেই জনগণের সেবক। জনগণের হেফাজতের জন্য আমরা সেখানে নিযুক্ত করেছি। নির্বাচনের মাধ্যমে আমরাই সরকার নির্বাচিত করব। আর যারা নির্বাচিত হতে চান, আমরা কিন্তু তাদের বাড়ি বাড়ি গিয়ে বলি না—ভাই, আপনি নির্বাচিত হন। তারাই আমাদের এসে বলেন—ভাই, আমাদের নির্বাচিত করেন, সেবা করার সুযোগ দেন। যেহেতু সেবা করার সুযোগটা তাঁরা চেয়ে নেন, সুতরাং নির্বাচিত হয়ে সদ্ব্যবহার করেন কি না সচেতন নাগরিক হিসেবে সেটা দেখার দায়িত্বটা আমাদেরই।’

সুলতানা কামাল বলেন, ‘প্রত্যেক মানুষই একেকজন মানবাধিকারকর্মী। আমি সামনে আছি বলেই আমার নামটা হয়ে গেছে মানবাধিকারকর্মী। কিন্তু প্রত্যেক মানুষ তার নিজের অধিকার সম্পর্কে সচেতন, তার অধিকার রক্ষা করতে পারে এবং অন্যের অধিকার লঙ্ঘিত হলে তার জন্য প্রতিবাদ করতে পারে। এটিই মানবিক অধিকার, মানবিক দায়িত্ব ও নৈতিক দায়িত্ব।’

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী জিন্নাত আরা হক। বিশেষ অতিথি ছিলেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। এ ছাড়া বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদের নেতা আশিক চন্দ্র বানিয়াজ, আদিবাসী কমিউনিটি সদস্য লাবনী এক্কা, মাধবী রাণী প্রমুখ।

জে.এস/

সুলতানা কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250