বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাউলশিল্পী আলীম, আরিফুল ও জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৩শে নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা। এ সময় তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান।

একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে 'তৌহিদী জনতার' ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বিক্ষোভরত বাউলশিল্পীদের ওপর হামলা চালানো হয়। এসময় প্রাণ বাঁচাতে বাউলশিল্পীদের কেউ কেউ স্টেডিয়াম সংলগ্ন ডোবায় ঝাঁপ দেন। 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাউলশিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় বিক্ষুব্ধ বাউলশিল্পী রাজু আহমদ বলেন, 'আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছিলাম। কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।'

এর আগে, গত ২০শে নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আবুল সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250