শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে গুগল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক বড় আপডেটের ঘোষণা দিয়েছে, যা অ্যান্ড্রয়েড ১৫-এ অন্তর্ভুক্ত করা হবে। এই আপডেটটি ব্যবহারকারীদের জন্য বিশেষ করে নিরাপত্তা এবং গোপনীয়তার দিক থেকে অনেক নতুন সুবিধা নিয়ে আসবে।

অ্যান্ড্রয়েড অথরিটির সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায়, অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন আপডেট করার পরিকল্পনা করেছে গুগল। যদিও সংস্থার পক্ষ থেকে তা প্রকাশের নির্দিষ্ট সময় জানানো হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, যেমনটা প্রাথমিক ভাবে মনে হয়েছিল যে আগামী মাসেই নতুন আপডেট নিয়ে আসবে গুগল। কিন্তু সেটা হচ্ছে না বরং পাবলিক রিলিজের আগে অ্যান্ড্রয়েড ১৫-এর স্টেবিলিটি উন্নত করার জন্য কাজ করছে এই টেক জায়ান্ট।

আপডেটেড নোটে ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, যারা বেটা প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছেন, তাদের অ্যান্ড্রয়েড ১৫-এর স্থিতিশীল সংস্করণ না আসা পর্যন্ত যে কোনো ডাউনগ্রেড ওভার-দ্য-এয়ার (ওএটি) আপডেট নোটিফিকেশন এড়িয়ে যেতে হবে।

অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের পর যেসব সুবিধা পাবেন : 

১. প্রাইভেট স্পেস : এটি একটি সুরক্ষিত স্থান যা ব্যাহারকারীদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে সহায়তা করবে এবং বাড়তি প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত রাখবে।

২. রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন : গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা করবে।

৩. থেফট ডিটেকশন লক : ফোন চুরি হলে এই ফিচারটি এআই ব্যবহার করে সেটি শনাক্ত করে দ্রুত লক করে দেবে, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ইনভেস্টমেন্ট প্রতারণা, যেভাবে নিরাপদ থাকবেন

অ্যান্ড্রয়েড অথরিটির শেয়ার করা রিলিজ নোট থেকে আরও জানা যায়, এই আপডেটটি ব্যবহারকারীদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সর্বজনীন সংস্করণ ইনস্টল করবে। 

এদিকে চলতি বছরে নতুন পিক্সেল সিরিজ লঞ্চ করেছে গুগল। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। যা গ্রাহকদের মনে বেশ হতাশা সৃষ্টি করেছে। কারণ গুগল সাধারণত পিক্সেল ডিভাইসের নিউ জেনারেশনের ক্ষেত্রে লেটেস্ট ওএস ব্যবহার করে।

এসি/কেবি

সুখবর গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250