মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ময়নাতদন্তে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ তথ্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যু ঘিরে শোকের আবহ কাটতে না কাটতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। শোকস্তব্ধ পরিবেশেই তার বাড়ির সামনে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। এই ঘটনায় শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দেন। পাশাপাশি অভিনেতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাস।

জানা গেছে, রাহুলের বিজয়গড়ের বাড়িতে সোমবার থেকে ভিড় জমতে থাকে। তার পরিবারের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, বিক্রম চট্টোপাধ্যায়সহ অনেকে সেখানে যান।

তবে এই শোকের পরিবেশেই নতুন করে বিতর্ক তৈরি হয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী রাহুলের বাড়িতে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা জানান, এটি শোকের জায়গা- এখানে রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

এদিকে রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।

একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বাড়ছে বিতর্ক। পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক।

জে.এস/

টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250