সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বরেণ্য শিল্পীদের স্মৃতিমাখা লোগোয় পরিবর্তন আনছে বিটিভি, মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার শঙ্কা *** নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে *** শি-পুতিনের সঙ্গে একই বৈঠকে মোদি-শাহবাজ-পেজেশকিয়ান, বদলে যাচ্ছে কী ইউরেশিয়ার কূটনৈতিক সমীকরণ *** ধর্মীয়-সামাজিক সংঘাতে যে বছর শীর্ষে ছিল বাংলাদেশ: পিউ রিসার্চ *** মন্ত্রিসভায় নবম পে স্কেল অনুমোদন *** নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ *** রিয়ালের তিন তারকার রসায়ন নিয়ে যা বললেন মরিনহো *** রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি *** ডেঙ্গুতে এ বছর মৃত্যু ১০০ ছুঁই ছুঁই, আগস্টেই ৪৩ *** ইসলামকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বললেন কর্ণাটকের মন্ত্রী, পদত্যাগ দাবি বিজেপির

জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৪ ঘণ্টায় ৩৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া মোট ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ৩০ মার্চ দেশের ৬৪টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসব অভিযানে সাতক্ষীরা জেলায় একজনকে দুই মাসের, চাঁদপুরে একজনকে একবছর, গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার ও পেট্রল ১৩ হাজার ৮৫৬ লিটার উদ্ধার করা হয়।

এতে আরো বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ মহানগরীতে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জে.এস/

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250