রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ঢাবিতে অনুষ্ঠিত হলো ৮ম নারী গণিত অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৮ম নারী গণিত অলিম্পিয়াড। সকল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্রীদের জন্য টিএসসিতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। 

দিনব্যাপী কর্মসূচিতে ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। সকাল ৯:০০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতি, বাংলা একাডেমি। সকাল ১০:০০টায় শুরু হয় গণিত অলিম্পিয়াড।

বিকেল ২:৩০ টায় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করার পাশাপাশি সুডোকু প্রতিযোগিতা, গণিত বিষয়ে উপস্থাপনা এবং বক্তৃতা অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

গণিত অলিম্পিয়াডের বিজয়ীরা হলেন জয়ন্তী ঘোষ (ঢা.বি.), তাসনিমা ইসলাম মাহি (ঢা.বি.), আনিকা আফরোজ নওরীন (বুয়েট), মারিয়া রহমান (ঢা.বি.), রাইশা রাফা (ঢা.বি.), ফাহিমা শারমিন সখী (ঢা.বি.), ফাতেমা তাবাসসুম ইলমা (এন এস ইউ), আতিকা হাসান পূন্যতা (ঢা.বি), মাসুদা রহমান ফাতিমা (ব্র্যাক), ফাতেমা উল্লাহ শিফা (ঢা.বি.)। 


সুডোকু প্রতিযোগিতার বিজয়ীরা হলেন তাসফিয়া আহমেদ (ঢা.বি), মাসিরা বিনতে হোসেন (বুটেক্স), লুবাবা হাসান (ইউ এ পি)।   

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাদেকা হালিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ আধুনিক সমাজ বিনির্মাণে নারীদের অবদান কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন এবং ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীদের অগ্রযাত্রা অব্যাহত গতিতে এগিয়ে যাওয়ার এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক। 

উল্লেখ্য, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটি’র উদ্যোগে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও ডিপার্টমেন্ট অব ফিজিকাল সায়েন্সেস, আই ইউ বি এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। 

এইচআ/ আই.কে.জে


ঢাবি আন্তর্জাতিক নারী দিবস গণিত অলিম্পিয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250