মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসে পৌঁছেছে। নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ডের ধারাবাহিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি এবং উইনিং বোনাস বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি।

২০২৪-২৫ মৌসুম থেকে নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন মাসে ২০ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে। ফলে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ১ লাখ ২০ হাজার এবং ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১ লাখ টাকা পাবেন।

এছাড়া, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ছে ১০ হাজার টাকা করে। নতুন কাঠামো অনুযায়ী, ‘সি’ ক্যাটাগরির জন্য মাসিক বেতন হবে ৭০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির জন্য ৬০ হাজার টাকা।

নারী দলের ম্যাচ ফি এবং সিরিজ জয়ের বোনাসের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিন দলের বিপক্ষে ওয়ানডে জিতলে ১ লাখ টাকা, ৪-৬ নম্বর দলের বিপক্ষে ৭৫ হাজার টাকা এবং ৭-৯ নম্বর দলের বিপক্ষে জয় পেলে ৫০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টির ক্ষেত্রেও অনুরূপভাবে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : অবশেষে ভারতের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

২০২৪-২৫ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি এবং নাহিদা আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার এবং রাবেয়া খান। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

এছাড়াও বিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির বাইরেও আরও ৩০ জন নারী ক্রিকেটারকে ঘরোয়া চুক্তির আওতায় আনা হবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পুরুষ দলের মতো জাতীয় লিগে খেলা নারী ক্রিকেটারদেরও চুক্তিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

নারী ক্রিকেটে এমন পদক্ষেপ ভবিষ্যতে খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং দলকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এস/কেবি

নারী ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250