বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

রাফিনিয়ার হ্যাটট্রিক, ৯ বছর পর বায়ার্নকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বায়ার্নের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সেলোনা। সর্বশেষ ২০১৫ সালের মে মাসে ক্যাম্প ন্যুয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ ব্যবধানে বায়ার্নকে হারিয়েছিল বার্সা। ভুলে যাওয়া সেই স্বাদ এবার ৯ বছর পর পেল বার্সা। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর স্বস্তির জয় তাদের।

অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। যেখানে হ্যাটট্রিক করে নায়ক বনে গেছেন রাফিনিয়া। 

ম্যাচের শুরুতেই এদিন জালের দেখা পায় বার্সা। ম্যাচের বয়স তখন এক মিনিটও হয়নি! মাঝমাঠে ফের্মিন লোপেসের বাড়ানো বল ক্লিয়ার করার চেষ্টায় পারেননি বায়ার্নের এক ডিফেন্ডার। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন রাফিনিয়া।

আরো পড়ুন : ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১৮তম মিনিটে সেই গোল শোধ করে বায়ার্ন। বক্সে বাঁ দিক থেকে সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। রক্ষণের ভুলে ৩৬তম মিনিটে আবার গোল হজম করে বায়ার্ন। এবার গোল পান লেভানডভস্কি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া।

৫৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান। বাকি সময়ে আর গোল পায়নি কেউই।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।

এস/ আই.কে.জে

বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250