শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

চলছে ভোট গণনা, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের আটটি ভোট কেন্দ্রে ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সেই গণনায় চোখ রাখছেন সবাই।

আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের বাইরে এমন চিত্র দেখা যায়।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া হবে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

বিশ্ববিদ্যালয়ের আটটি ভোট কেন্দ্রে ৮১০টি বুথ বসিয়ে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। ডাকসুর ৩৮তম নির্বাচনে এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নির্বাচন কমিশন।

ভোট গণনায় স্বচ্ছতা আনতে সবাইকে দেখার সুযোগ করে দিতে আটটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। বাইরে থেকে সেই স্ক্রিনে চোখ রাখছেন প্রার্থী, ভোটারসহ সবাই।

উপস্থিত ভোটাররা জানান, ভোট গ্রহণ শেষে গণনা নিয়ে নানা অভিযোগ উঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে। এতে ভোট গণনা নিয়ে অভিযোগ করার আর সুযোগ থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250