বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সমাবেশ স্থগিত করলো আওয়ামী লীগ-বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

রাজধানীতে আগামী ২৬শে এপ্রিলের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

সোমবার (২২শে এপ্রিল) দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের অনুমতি না পাওয়ায় সভা স্থগিত করেছে তারা।

এদিকে, তীব্র তাপদাহের কারণ দেখিয়ে সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিও।

আগামী শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার কথা ছিল। 

আরও পড়ুন: একইদিনে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ ঘোষণা

সভা স্থগিতের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ২৬শে এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ পুলিশ অনুমতি দেয়নি। যার কারণে সমাবেশ আপাতত স্থগিত। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠক থেকে জানানো হয়েছে সারাদেশে চলমান তাপদাহের মধ্যে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করেছে। এ কারণে নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে দলটি। পরে সভার নতুন সময় জানানো হবে। 

এসকে/ 

আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250