বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

শাহরুখপুত্রের ওয়েব সিনেমার প্রিমিয়ারে আম্বানি পরিবার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

শাহরুখপুত্রের ওয়েব সিনেমার প্রিমিয়ারে মুকেশ ও নীতা আম্বানি ও শাহরুখ খানের পরিবার। ছবি: সংগৃহীত

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পা রাখলেন বিনোদন জগতে পরিচালক হিসেবে।  আ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘দ্য ব্যার্ডস অব বলিউড’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তার আগের দিন গত বুধবার (১৭ই সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় সিরিজের বিশেষ প্রদর্শনী। তারকাখচিত বিশেষ প্রদর্শনী কেন্দ্র করে তারার মেলা বসেছিল। উপস্থিত ছিলেন ভারতীয় শিল্পীপতি মুকেশ ও নীতা আম্বানি। শাহরুখ খান, গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান ও আবরাম- সবাই ছিলেন ঝলমলে সাজে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, হাত ধরে প্রিমিয়ার ভেন্যুতে প্রবেশ করছেন মুকেশ ও নীতা। ক্যামেরার সামনে সযত্নে পোজ দিয়ে তারা সকলের নজর কাড়েন। বরাবরের মতো ঝলমলে শাড়িতে নজর কাড়েন নীতা আম্বানি।

মুকেশ ও নীতা অম্বানি ছাড়াও আলাদা করে উপস্থিত হন আকাশ অম্বানি–শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট। ঈশা অম্বানি হাজির হন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নন্দার সঙ্গে।

বলিউড থেকে হাজির হন অজয় দেবগণ–কাজল, রণবীর কাপুর–আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, অনন্যা পান্ডেসহ আরও অনেক তারকা।

সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে লক্ষ্ম্য, রাঘব জুয়াল, সাহের বম্বা, ববি দেওল, গৌতমি কাপুর, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও অন্যা সিংও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।

সবচেয়ে বড় চমক হলো, এই সিরিজে থাকছে তারকাখচিত ক্যামিও- রণবীর সিং, সালমান খান, আমির খান, এস এস রাজামৌলি, বাদশাহ, দিশা পাটানি ও আরও অনেকে।

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250