রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবে যৌথ অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সম্পর্কিত আইন লঙ্ঘনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ২২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১শে জুলাই থেকে ৬ই আগস্ট পর্যন্ত (এক সপ্তাহে) অভিযান চালিয়ে মোট ২২ হাজার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন; ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১ হাজার ৬৪০ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন থেকে, ৬৪ শতাংশ ইথিওপিয়া থেকে এবং ১ শতাংশ অন্যান্য দেশের। এ ছাড়া ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয়েছে।

অভিযানে সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়দান, কর্মসংস্থান বা সহায়তার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ২৩ হাজার ৬৩০ জন আইন লঙ্ঘনকারী আইনি প্রক্রিয়াধীন। তাদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে তাদের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য। ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে ইতিমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, যারা অবৈধ সীমান্ত লঙ্ঘনকারীদের প্রবেশে সহায়তা করে, তাদের পরিবহন করে, আশ্রয় দেয় বা যেকোনো রকম সহযোগিতা করে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ব্যবহৃত পরিবহন ও বাসস্থান জব্দ এবং জনসাধারণের কাছে তাদের নাম প্রকাশের ব্যবস্থা করা হবে।

সৌদি আরব গ্রেপ্তার অভিযান অবৈধ অভিবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250