রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

দেশের বাজারে কমেই চলেছে সোনার দাম, ভরিতে কত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমেই চলেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) আবারও দাম কমল ৩ হাজার ৩১৬ টাকা। সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামের তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ২১ হাজার ৯৭৪ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ২৫৮ টাকা এবং ১৮ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250