বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প *** ক্ষুধার্ত পরিচারিকার কামড়ে ধরা পড়েছিল দুর্ধর্ষ হিরা চোরেরা *** জেলেনস্কির বিমানের খুব কাছে দিয়ে উড়ে গেল রহস্যময় ড্রোন *** বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল *** রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল, গালাগালের অভিযোগ *** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

রুনা লায়লাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, তানি লায়লার ক্ষোভ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা। তিনি জানান, রুনা লায়লা জীবিত ও সুস্থ আছেন, অর্থ উপার্জনের আশায় স্বার্থান্বেষী মানুষ এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও ভুয়া খবর ছড়াচ্ছে।

ফেসবুকে তানি লায়লা লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে। যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।’

তানি আরও লেখেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনো তাকে এভাবে অসম্মান করছে। কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’

রুনা লায়লার সুস্থতার কথা জানিয়ে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসব এআই-এর মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

এর আগে গত মে মাসে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন রুনা লায়লা। সে সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। বিষয়টি যে পুরোপুরি গুজব, তা পরবর্তী সময়ে রুনা লায়লা নিজেই নিশ্চিত করেন।

তানি লায়লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পুলিশ পরিচয়ে যাত্রীবেশে প্রতারক, ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে ভ্যান নিয়ে চম্পট

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ক্ষুধার্ত পরিচারিকার কামড়ে ধরা পড়েছিল দুর্ধর্ষ হিরা চোরেরা

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

জেলেনস্কির বিমানের খুব কাছে দিয়ে উড়ে গেল রহস্যময় ড্রোন

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

রুনা লায়লাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, তানি লায়লার ক্ষোভ

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250