শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

এবার ২ কোটি রুপি দাবি সালমানের কাছে, যুবক গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে। অজ্ঞাতপরিচয়ে একজন মুঠোবার্তায় সালমানকে হত্যার হুমকি দেন। এ সময় সালমানের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবর, অজ্ঞাতপরিচয়ের সেই ব্যক্তি সালমানের কাছে ২ কোটি রুপি দাবি করেন। যদিও মুঠো বার্তাটি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের হেল্পলাইন নাম্বারে। টাকা না দিলে সালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে সেই অজ্ঞাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: মেয়ে চায় আমার জীবনে একজন প্রকৃত সঙ্গী আসুক : বাঁধন

এদিকে, সালমান খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে মুম্বাইয়ের পুলিশ। গত সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয়।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে হুমকির মেসেজ পাঠায় এবং পরে ভয়েস কল করে। সোমবার এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং প্রযুক্তিগত প্রমাণের সাহায্যে নয়ডা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তদন্তের স্বার্থে তাকে মুম্বাই নিয়ে আসা হয়েছে।

এসি/ আই.কে.জে/

মুক্তিপণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250