রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখার ট্রিকস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে অনেকেই নিয়মিত গোসল করতে আলস্যবোধ করেন। তার উপর শীতে শ্যাম্পু করার কথা ভাবতেও পারেন না অনেকেই। তাই বলে তো শ্যাম্পু না করে থাকা যায় না। এতে চুল আরও নোংরা হয়ে যায় ও দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে চুল পরিষ্কার রাখার একমাত্র উপায় কিন্তু শ্যাম্পু করা নয়। একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটি উপায় অনুসরণ করলেই শ্যাম্পু না করেও আপনি শীতে চুল পরিষ্কার রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখার ট্রিকস-

সিরাম লাগান

অনেকেই এলোমেলো চুল বশে আনতে তেল লাগান। এতে চুলের গোড়ায় তেল বসে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই উড়ো চুল সামলাতে তেলের বদলে সিরাম ব্যবহার করুন।

চুলে বারবার হাত দেবেন না

চুল পরিষ্কার রাখতে বার বার হাত দেবেন না। অনেকেই আছেন চলতে-ফিরতে বারে বারে চুলে হাত দেন। এতে হাতের ময়লা চুলে লাগে ও নোংরা হয়।

আরো পড়ুন : শীতেও সুন্দর ত্বক চাই, কিন্তু কীভাবে?

কন্ডিশনার ব্যবহার

চুলের গোড়া সবচেয়ে বেশি তেলতেল হয়ে যায়। এদিকে ডগা ক্রমশ শুকিয়ে যায়। তাই শ্যাম্পু করতে না পারলে ডগায় কন্ডিশনার লাগান। এতে চুল শুষ্ক হয়ে যাবে না।

স্প্রে ব্যবহার করুন

চুল নোংরা, শুষ্ক হয়ে গেলে কোনো স্টাইলই ঠিক মতো সেট হয়ে থাকে না। এক্ষেত্রে বারবার হাত দিয়ে ঠিক করতে হয়। তা করতে না চাইলে কোনো স্প্রে দিয়ে চুল এক জায়গায় করে রাখুন। যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।

চুল খুলে রাখুন

শীতকাল হলেও ঘামে ভিজে চুল চটচটে হয়ে যায়। তাই যতটা সম্ভব চুল খুলেই রাখুন। আর চুল যাতে না ঘামে, সেদিকেও লক্ষ রাখা জরুরি।

এস/ আই.কে.জে

শ্যাম্পু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250