কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কয়েকটি বিনিয়োগ প্রস্তাব এবং ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অ্যাডিশনাল আইজি কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
খবরটি শেয়ার করুন