বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

ভালোবাসা দিবসে বাগদান সারলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাগদান সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে তিনি তার চার বছরের সঙ্গী জোডি হেডনের সাথে বাগদানের ঘোষণা দেন।

অ্যান্থনি আলবানিজই প্রথম কোনও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বাগদান সারলেন। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার চার বছরের সঙ্গী জোডি হেডনের সাথে তার বাগদানের ঘোষণা দিয়েছেন। ভ্যালেন্টাইনস ডে-তে রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবনে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে হেডনকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন তিনি।

৬০ বছর বয়সী অ্যান্থনি আলবানিজ ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৪৫ বছর বয়সী জোডি হেডনের সাথে দেখা করেছিলেন। আর এর চার বছর পর তার সঙ্গেই বাগদান সারলেন তিনি। আলবানিজই প্রথম কোনও অস্ট্রেলিয়ান নেতা যিনি প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন বাগদান করলেন।

আরো পড়ুন : কলকাতায় চালু হলো মুসলিমদের আধুনিক শবাগার

আলবানিজ একটি সেলফির সাথে সোশ্যাল মিডিয়ায় তার বাগদানর খবরটি শেয়ার করেছেন। এখানে ক্যাপশনে তিনি লিখেছেন: ‘তিনি (জোডি হেডন) হ্যাঁ বলেছেন।’

পরে এক যৌথ বিবৃতিতে এই জুটি বলেন, ‘আমরা এই খবরটি সবাইকে জানাতে পেরে রোমাঞ্চিত এবং উদ্দীপ্ত। আমরা আমাদের বাকি জীবন একসাথে কাটানোর জন্য উন্মুখ। আমরা একে অপরকে খুঁজে পেয়ে অনেক ভাগ্যবান।’

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সহকর্মীরা, নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসনসহ অনেকেই এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘ভালোবাসা সুন্দর জিনিস। আমি আপনাদের উভয়ের জন্য খুব খুশি!’

নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সাথে আগে বিয়ে হয়েছিল আলবানিজের। তাদের সংসারে ২৩ বছর বয়সী নাথান আলবানিজ নামে আলবানিজের একটি ছেলেও রয়েছে।

তবে বিয়ের ১৯ বছর পর ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান।

সূত্র :  বিবিসি

এস/  আই.কে.জে

ভালোবাসা দিবস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250