মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

২৫ বছর পর নতুন করে বাপ্পা মজুমদারের ‘বৃষ্টি পড়ে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের অন্যতম জনপ্রিয় গান ‘বৃষ্টি পড়ে’। ২৫ বছর পর আবার নতুন সংগীতায়োজনে প্রকাশ পেল গানটি। গত মঙ্গলবার (৫ই আগস্ট) রাতে গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার। গানটির কথা শেখ রানার এবং সুর করেছিলেন বাপ্পা। নতুন আয়োজনে শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টই নয়, থাকছে আরও একটি বিশেষত্ব। গানটির ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে। তৈরি করেছেন আহাদ অন্তর।

দলছুট ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়পুর’-এ ছিল বৃষ্টি পড়ে গানটি। প্রকাশ পেয়েছিল ২০০০ সালে। ২৫ বছর পর নতুন সংগীতায়োজনের পাশাপাশি সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা।

বৃষ্টি পড়ে গানের নতুন ভার্সন নিয়ে সংবাদমাধ্যমে বাপ্পা বলেন, ‘বর্ষা আমার প্রিয় ঋতু। আর এই বর্ষার শেষ প্রান্তে এসে গানটি প্রকাশ করেছি। অরিজিনাল ভার্সনের সঙ্গে এটিকে অনুগ্রহ করে তুলনা করবেন না। আর যাদের এই ভার্সন ভালো লাগবে না, তাদের জন্য তো অরিজিনালটা রয়েছেই।’

জে.এস/

বাপ্পা মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250