শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

দেশে দুর্নীতির পরিমাণ অনেক কমেছে : স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ফাইল ছবি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো দেশই বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। বাংলাদেশে আগের চেয়ে দুর্নীতির পরিমাণ অনেক কমেছে।

বৃহস্পতিবার (২৭শে জুন) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমেরিকা, জাপান সবাই যুদ্ধ করে, তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই। আমরাও দুর্নীতিকে প্রশ্রয় দিই না। দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতি একটা বড় প্রতিবন্ধকতা দাবি করে তিনি বলেন, দুর্নীতি উন্নয়ন বাধাগ্রস্ত করে। চাকরি অবস্থায়ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেয়া হয়।

এইচআ/ 

দুর্নীতি স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250