শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

উখিয়ায় বন কর্মকর্তা হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (৮ই এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে দুপুরে মো. বাপ্পিকে গ্রেফতার করেন তারা।

২২ বছর বয়সী বাপ্পি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।

রোববার (৩১শে মার্চ) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছিল বনদস্যুরা।

খবর পেয়ে তা ঠেকাতে গিয়ে ভোর সাড়ে ৩টার দিকে পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় প্রাণ হারান বনবিভাগের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল।

পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি ডাম্প ট্রাকের চালক বাপ্পিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন: নিহত বন কর্মকর্তার পরিবারকে ১৫ লক্ষ টাকার সহায়তা প্রদান

নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তা এবং মুন্সীগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে ছিলেন।

এ ঘটনায় দশজনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেজ্ঞ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মো. শামীম হোসেন জানান।

এর আগে এ মামলার ৫ নম্বর আসামি হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ৩৫ বছর বয়সী ছৈয়দ করিমকে গ্রেপ্তার করে পুলিশ।

এসকে/ 

আসামি গ্রেফতার বন কর্মকর্তা হত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250