শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

নিহত বন কর্মকর্তার পরিবারকে ১৫ লক্ষ টাকার সহায়তা প্রদান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাক চাপায় নিহত বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের পরিবারকে ১৫ লক্ষ টাকার সহায়তা প্রদান করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (৭ই এপ্রিল) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে তার বাসভবনে কক্সাবাজারের নিহত বন বিভাগের বিট অফিসার মো. সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। 

পরিবেশমন্ত্রী বলেন, কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাক চাপায় নিহত বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। 

তিনি বলেন, পাহাড় কর্তনকারীদের কোনও ছাড় দেয়া হবে না। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দায়ী সকলকে আইনের আওতায় আনা হবে। অতীতে সংঘটিত এজাতীয় ঘটনারও বিচার হবে। আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য একটা বিশেষ বার্তা দেয়া হবে। 

বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হলে তিনিও শোক ও দু:খ প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন, মো. সাজ্জাদুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবার যাতে আর্থিক সংকটে না পড়ে সেজন্য মাস্টার্স পাস তার স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে। মন্ত্রণালয় ও বন বিভাগ সবসময় তার পরিবারের পাশে থাকবে।

আরও পড়ুন: ‘কক্সবাজারে বন কর্মকর্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ চলছে’

এসময় মন্ত্রী নিহত বিট অফিসার মো. সাজ্জাদুজ্জামানের পিতার নিকট মন্ত্রণালয় ও  বন বিভাগের পক্ষ হতে চেক ও নগদে মোট ১৫ লক্ষ টাকা হস্তান্তর করেন। পরে মন্ত্রী নিহত বিট অফিসারের কবর জিয়ারত করেন। 

মন্ত্রীর সাথে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, মন্ত্রণালয়ের উপসচিব (বন) আবু নইম মোহাম্মদ মারুফ খান সহ,  বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম ও আব্দুল আউয়াল সরকার সহ মন্ত্রণালয়, বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

বন কর্মকর্তার হত্যা সহায়তা প্রদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250