সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

পাটখাতে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাটখাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। 

১১টি ক্যাটাগরি হলো-

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক 

২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি 

৩. সেরা পাট উৎপাদনকারী চাষি 

৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল 

৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান 

৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল 

৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান 

৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল 

৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান 

১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং 

১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

ওআ/

প্রধানমন্ত্রী পাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250