শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যাদুর্গতদের জন্য এক টাকায় বাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘এক টাকায় বাজার’ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ১৯ ধরনের পণ্যের মধ্যে ৭টি পণ্য বাছাই করে বাড়িতে নিয়ে যেতে পারছেন। যার বাজার মূল্য আনুমানিক ৮০০ টাকা।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) বেলা ১২টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ি (৩০ বীর) খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি সেনা রিজিনের মেজর জাবির সোবাহান মিয়াদ (জিটুআই), সদর জোন (৩০ বীর) উপ অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম, পিএসসি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন প্রমুখ এতে অংশ নেন।

এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়। চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭টি পণ্য বাছাই করে বাড়িতে নিয়ে যেতে পেরেছেন। যার বাজার মূল্য আনুমানিক ৮০০ টাকা।

খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ৫০০ পরিবার এই সুবিধা পেয়েছেন।

খাগড়াছড়ির দুর্গম এলাকাসহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সতায়তার হাত বাড়ানো বিদ্যানন্দ ফাউন্ডেশন ও খাগড়াছড়ি সদর জোনের এ মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মো. আমান হাসান। তিনি বলেন, দুর্যোগে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সব জাতি-ধর্মের মানুষ এ সহায়তার অংশিদার।

আরও পড়ুন: সাভার শিল্পাঞ্চলের ৭০ কারখানায় ছুটি ঘোষণা

খাগড়াছড়ি রিজিয়ন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বন্যাকবলিতদের পাশে থেকে যারা সহায়তার হাত বাড়িয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি জনকল্যাণকর কাজে সবধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে প্রতিবেশির পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বর্তমানে বন্যা দুর্গত ৮টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছা সেবকরা।

এসি/কেবি

বন্যাদুর্গত এক টাকায় বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250