সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

এই শীতে খেতে পারেন নতুন গুড়-নারকেলের পায়েস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের নানা আয়োজনে মজাদার সব পদের সঙ্গে ডেজার্টে রাখতে পারেন নতুন গুড়ের পায়েস। নতুন বছর উদযাপন হোক কিংবা বিয়ে-শাদির অনুষ্ঠানেও রাখতে পারেন নতুন গুড়ের পায়েস। তাহলেই উৎসব জমে যাবে। যারা পায়েস রাঁধতে ভয় পান, তারা চাইলে এই রেসিপি অনুসরণ করে খুব সহজেই তৈরি করতে পারবেন নতুন গুড়-নারকেলের পায়েস। রইলো রেসিপি-

উপকরণ

১. নারকেল ১ কাপ

২. দুধ ১ লিটার

৩. গুড় ১ কাপ

৪. কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ

৫. ঘি ২ টেবিল চামচ

৬. ছোট এলাচ ১টি

৭. সুজি ৩ টেবিল চামচ

৮. কাজু বাদাম ও কিশমিশ ৩ টেবিল চামচ।

আরো পড়ুন : নতুন বছরে সুস্থ থাকতে যা করণীয়

পদ্ধতি

প্রথমে কম আঁচে ২৫ মিনিট ধরে দুধ জ্বাল দিয়ে নিন। খেয়াল রাখুন দুধ যেন ঘন হয়ে আসে। এরপর ঘন দুধে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। আঁচ যেন কম থাকে। অন্যদিকে একটি কড়াইতে ঘি বা মাখন গরম করে এর মধ্যে দিয়ে দিন ছোট এলাচ গুঁড়া। মাখনের মধ্যে অল্প সুজি দিয়ে নাড়াচাড়া করুন। হালকা বাদামি রং ধরলে তুলে রাখুন।

দুধে অল্প অল্প করে ভেজে রাখা সুজি দিতে থাকুন। কড়াইয়ের তলায় যাতে ধরে না যায়, তার জন্য সমানে নাড়তে থাকুন। মনে রাখবেন নারকেলের চেয়ে সুজির পরিমাণ যেন বেশি না হয়। ফুটে উঠলে চিনি ও কোরানো নারকেল দিয়ে দিন। নলেন গুড় দিলে স্বাদ আরও বাড়বে। সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। ফুটে উঠলে উপরে কাজু বাদাম ও কিশমিশ কুচি দিয়ে পরিবেশন করুন।

এস/কেবি


গুড়-নারকেলের পায়েস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250