রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

অভিনেতা সোহেল রানা কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে সক্রিয় থাকতে দেখা যায়। এতে মাঝেমধ্যেই তিনি লেখালেখি করে থাকেন। এবার তিনি একটা ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরাল।

আজ সোমবার (২৯শে ডিসেম্বর) দুপুর ১২টা ৪২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি।’

পোস্টে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনেরা ধরে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটে যোগ দেওয়ার বিষয়টিকে তিনি ইঙ্গিত করেছেন। এমনটি ধারণা করেই নেটিজেনেরা পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন।

সোহেল রানা একজন ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের পর তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।

সোহেল রানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250