রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

দেশের ৬৪ জেলার দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে ভাগ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য।

আজ রোববার তারা হাইকোর্টে রিটটি করেন।

রিটে নির্দিষ্ট জেলার দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে বণ্টনের সিদ্ধান্তকে বেআইনি ও সরকারের আইনগত এখতিয়ারবহির্ভূত ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

রিট দায়েরকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘২০০১ সালেও একইভাবে মন্ত্রীদের মধ্যে জেলা ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা হয়।

‘ওই মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ জেলা ভাগ করে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন,’ বলেন তিনি।

শিশির মনির আরও বলেন, ‘বর্তমান সিদ্ধান্তও সরকারি কার্যবিধি, সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই।’

রিট দায়েরকারীরা হলেন—পাবনা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম।

হাইকোর্টে রিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250