রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে: পরীমনি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা বিষয় ভাগ করে নেন। অভিনয়ের বাইরে নানা কর্মকাণ্ডের কারণেও আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও কম নেই।  তবে এবার এক অন্য পরীর দেখা মিলল।

গত সোমবার (১৯শে জানুয়ারি) এ অভিনেত্রী এক ফেসবুক পোস্টে জীবনের এক অদ্ভুত অথচ সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা তার অনুসারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে পেশাগত জীবন, অন্যদিকে মাতৃত্বের প্রতি তার দায়বদ্ধতাকে পোস্টটিতে ফুটিয়ে তুলেছেন পরী। বিষয়টি নেটিজেনদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে। 

একা হাতে জীবন যুদ্ধে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনে দুই সন্তানকে সামলানো যে কতটা চ্যালেঞ্জিং, তা ফুটে উঠেছে তার লেখায়। পরীমনি লেখেন, ‘আমি সত্যিই পরী। সত্যি এক পরী জীবন আমার। এই যে জীবনের এতো কিছু একা একা কি অদ্ভুত সুন্দরভাবে করে যাচ্ছি আমি, এটা কি এতো সহজ!’ বাচ্চাদের খাওয়ানো এবং ঘুম পাড়ানোর পর যখন ক্লান্তিতে ভেঙে পড়ার কথা, তখনই নিজের তৃপ্তির জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। 

অভিনেত্রী আরও লেখেন, ‘শুকরিয়া করতে করতে ভাবলাম এই যে, আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে!! আমার তো অনেক কষ্ট হবার কথা, টায়ার্ড লাগার কথা! কই ওগুলো!! যাই হোক, ওসব নিখোঁজ থাকুক যেমন আছে এখন।’ উল্লেখ করার মতো বিষয়, জীবনের এই ব্যস্ততাকে বেশ ইতিবাচকভাবেই তুলে ধরেছেন পরী। 

অভিনেত্রীর মতে, সব প্রতিকূলতা জয় করে সন্তানদের মুখে হাসি ফোটানো আর নিজের সব কাজ একা সামলানোই তাকে প্রকৃত ‘পরী’ করে তুলেছে। তার এই জীবনটা আসলেই এক ‘পরী জীবন’ বলে বিশ্বাস করেন তিনি। 

পেশাগত জীবনের সঙ্গে মা হিসেবে পরীমনির এই দায়বদ্ধতা তার ভক্তদেরও মুগ্ধ করেছে।  নায়িকার এই পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জীবন নিয়ে পরীর এমন সুন্দর, স্বাভাবিক ও অকপট স্বীকারোক্তি নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুঁড়াচ্ছে। 

জে.এস/

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250