সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

মায়ের ছবির সিক্যুয়ালে দেখা যাবে শ্রীদেবী-কন্যাকে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আট বছর আগে মুক্তি পাওয়া শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় এক মায়ের জার্নিকে পর্দায় তুলে ধরা হয়েছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেই ছবি এখনো দর্শকের পছন্দের তালিকার শীর্ষে। শ্রীদেবী-কন্যার হাত ধরে সেই ছবিরই নস্ট্যালজিয়া ফের আসছে পর্দায়।

গুঞ্জন, ২০১৭ সালের সেই ছবির লিগ্যাসি পর্দায় ফিরছে। থাকছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর, সঙ্গে রয়েছেন করিশমা তান্না। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

যদিও এই খবরে সিলমোহর দেননি খুশি, করিশমা বা ছবির টিমের তরফে কেউই। তবে এই ছবি সম্পর্কে আর শোনা যাচ্ছে যে, ‘মম’ ছবির সিক্যুয়াল হলেও এই ছবি প্রথম ছবির সম্প্রসারণ নয়, বরং নতুন গল্পই বলবে ‘মম ২’।

তবে জল্পনা হলেও এই ছবির কথা একসময় এক সাক্ষাৎকারে নিজে বলেছিলেন বনি কাপুর। তিনি জানিয়েছিলেন, খুশির কাজ দেখে তিনি বেশ আশাবাদী। তাই আগামীতে তিনি ‘মম ২’ ছবি তৈরি করলে তাতে খুশিকেই নিতে পারেন। এখন এই ছবির জল্পনা সেই প্রসঙ্গই উসকে দিচ্ছে। 

বলে রাখা ভালো, বলিউডে ‘আর্চিজ’ ছবির হাত ধরে অভিষেক ঘটে খুশির। এরপর ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়া’ ছবিতে অভিনয় করেছেন খুশি। অন্যদিকে ২০২১ সালে ‘লাহোর কনফিডেনশিয়াল’ ছবিতে শেষ দেখা গিয়েছিল করিশমাকে।

জে.এস/

শ্রীদেবী-কন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250