বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি যুক্তিহীন: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাসের মতো মেট্রোরেলেও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটি পৃথিবীর কোথাও নেই। এটা সম্ভব না। রিকশায় উঠলেই তো ৩০ টাকা লাগে। কোথায় যাবেন সেটা পরের ব্যাপার।

তিনি বলেন, মেট্রোরেল একটা আধুনিক গণপরিবহন বাংলাদেশে এসেছে। এটাকে উৎসাহিত করা দরকার। এখানে কয় টাকা যাবে? কত টাকার বিষয়? উত্তরা থেকে মতিঝিল আসলে কত টাকা লাগে?

তিনি আরও বলেন, এটা (মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া) একটা অবান্তর দাবি। এটা পৃথিবীর কোথাও নেই।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় হাফ-পাসের দাবি শিক্ষার্থীদের

এর আগে শনিবার (৩রা ফেব্রুয়ারি) মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, বাসে শিক্ষার্থীদের হাফ পাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে এই সুবিধাটা নেই। এর আগে মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবি করা হয়েছিল। সে সময় মেট্রোরেল কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর আশ্বাস দেয়। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

এসকে/ 

ওবায়দুল কাদের মেট্রোরেল হাফ-পাসের দাবি যুক্তিহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250