বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি। আজ মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা শিগগিরই দেওয়া হবে।

এদিকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ অবস্থায় কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি। পশ্চিমবঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের পর আতিশিই হতে চলেছেন দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। 

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে কেজরিওয়াল পদত্যাগপত্র তুলে দেবেন বলে জানা গেছে।

আবগারি (মদ) মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির (আপ) অন্য নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও গ্রেফতার করা হয়েছিল। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), পরে একই অভিযোগে তাকে গ্রেফতার  করে সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর গত রোববার কেজরিওয়াল আচমকাই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। সেদিনই বলেছিলেন, দুই দিনের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করবেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১২ বাংলাদেশি জেলে উদ্ধার ভারতে

ছয় মাস জেলবন্দি থাকলেও কেজরিওয়াল বিরোধীদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি। এখন ছাড়ছেন জনতার রায় নেবেন বলে।

অন্য দিকে কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। পরে এ নিয়ে পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে এবং তাতে প্রত্যেকেই সমর্থন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশির কাছে রয়েছে শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর। তারপরে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেফতার  করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

এসি/কেবি

মুখ্যমন্ত্রী আতিশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250